হাদিসসমূহ
#5638
সহীহ মুসলিম - Manners and Etiquette
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, মুহাম্মাদ ইবনু রুমহ ও কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... সাহল ইবনু সা’দ আস-সাইদী (রাযিঃ) হতে বর্ণিত যে, এক লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজার একটি ছিদ্র দিয়ে দৃষ্টি নিক্ষেপ করলেন। সে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি (মাথার চুল আঁচড়ানো) চিরুনি ছিল, যা দ্বারা তিনি তার মাথা আচড়াচ্ছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেয়ে বললেনঃ আমি যদি জানতাম যে, তুমি আমাকে দেখছ তাহলে নিশ্চয়ই তা দ্বারা তোমার চোখে খোঁচা দিতাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেনঃ চোখের জন্যেই তো অনুমতির বিধান করা হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৪৫৩, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، ومحمد بن رمح، قالا اخبرنا الليث، - واللفظ ليحيى - ح وحدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، عن ابن شهاب، ان سهل بن سعد الساعدي، اخبره ان رجلا اطلع في جحر في باب رسول الله صلى الله عليه وسلم ومع رسول الله صلى الله عليه وسلم مدرى يحك به راسه فلما راه رسول الله صلى الله عليه وسلم قال " لو اعلم انك تنظرني لطعنت به في عينك " . وقال رسول الله صلى الله عليه وسلم " انما جعل الاذن من اجل البصر
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Manners and Etiquette
- Hadith Index
- #5638
- Book Index
- 53
Grades
- -
