হাদিসসমূহ
#5635
সহীহ মুসলিম - Manners and Etiquette
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুমতি চাইলাম। তিনি বললেন, "এ কে? আমি বললাম, আমি’। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি! আমি!! (ইসলামিক ফাউন্ডেশন ৫৪৫১, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، وابو بكر بن ابي شيبة - واللفظ لابي بكر - قال يحيى اخبرنا وقال ابو بكر، حدثنا - وكيع، عن شعبة، عن محمد بن المنكدر، عن جابر بن عبد، الله قال استاذنت على النبي صلى الله عليه وسلم فقال " من هذا " . فقلت انا . فقال النبي صلى الله عليه وسلم " انا انا
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Manners and Etiquette
- Hadith Index
- #5635
- Book Index
- 51
Grades
- -
