হাদিসসমূহ
#5629
সহীহ মুসলিম - Manners and Etiquette
নাসর ইবনু আলী আল-জাহযামী (রহঃ) ...... আবূ সাঈদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আবূ মূসা (রাযিঃ) উমার (রাযিঃ) এর দরজায় এসে অনুমতি চাইলেন। উমার (রাযিঃ) (শব্দ শুনে মনে মনে) বললেন, একবার হলো। অতঃপর দ্বিতীয়বার অনুমতি চাইলেন। উমার (রাযিঃ) বললেন, দু'বার হলো। অতঃপর তৃতীয়বার অনুমতি চাইলেন। উমার (রাযিঃ) বললেন, তিনবার হলো। অতঃপর তিনি প্রত্যাবর্তন করলেন। পরে ['উমার (রাযিঃ)] তার পশ্চাতে লোক প্রেরণ করে তাকে ডেকে নিয়ে বললেন, এটি যদি এমন হয়, যা তুমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সংরক্ষণ করেছ, তাহলে তা উপস্থাপন করো। নতুবা আমি তোমাকে দৃষ্টান্তমূলক সাজা দিব। আবূ সাঈদ (রাযিঃ) বলেন, সে সময় তিনি আমাদের নিকট এসে বললেন, তোমরা কি জান না যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ 'অনুমতি গ্রহণ তিনবার' বর্ণনাকারী বলেন, লোকেরা তখন (এ কথা শুনে) হাসাহাসি করতে লাগল। বর্ণনাকারী বলেন, আমি বললাম, তোমাদের নিকট একজন মুসলিম ভাই আগমন করেছেন, যাকে ভয় দেখানো হয়েছে, আর তোমরা হাসছ? (তাকে বললাম) চলুন। এ শাস্তিতে আমি আপনার অংশীদার হবো। সে সময় তিনি (আমাকে সাথে নিয়ে) তার নিকট গিয়ে বললেন, এ যে আবূ সাঈদ... (আমার সাক্ষী)। (ইসলামিক ফাউন্ডেশন ৫৪৪৪, ইসলামিক সেন্টার)
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا بشر، - يعني ابن مفضل - حدثنا سعيد، بن يزيد عن ابي نضرة، عن ابي سعيد، ان ابا موسى، اتى باب عمر فاستاذن فقال عمر واحدة . ثم استاذن الثانية فقال عمر ثنتان . ثم استاذن الثالثة فقال عمر ثلاث . ثم انصرف فاتبعه فرده فقال ان كان هذا شييا حفظته من رسول الله صلى الله عليه وسلم فها والا فلاجعلنك عظة . قال ابو سعيد فاتانا فقال الم تعلموا ان رسول الله صلى الله عليه وسلم قال " الاستيذان ثلاث " . قال فجعلوا يضحكون - قال - فقلت اتاكم اخوكم المسلم قد افزع تضحكون انطلق فانا شريكك في هذه العقوبة . فاتاه فقال هذا ابو سعيد
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Manners and Etiquette
- Hadith Index
- #5629
- Book Index
- 44
Grades
- -
