হাদিসসমূহ
#5573
সহীহ মুসলিম - Clothes and Adornment
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ও উসমান ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও চিত্র অঙ্কন প্রার্থিনী মহিলা, কপালে ভ্রুর চুল উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থনী এবং সৌন্দর্য সুষমা বাড়ানোর জন্যে দাঁতের মাঝে (সুদৃশ্য) ফাঁক সুষমা তৈরিকারিণী- যারা আল্লাহর সৃজনে বিকৃতি সাধনকারিণী- এদের আল্লাহ তা'আলা অভিশাপ করেন। বর্ণনাকারী বললেন, বানী আসাদ গোত্রের এক মহিলার কাছে হাদীসটি পৌছল যাকে উম্মু ইয়াকুব নামে ডাকা হয়। তিনি কুরআন পাঠ করছিলেন। অতঃপর তিনি তার নিকট এসে বললেন, সে হাদীসটি কি ধরনের, যা আপনার পক্ষ থেকে আমার নিকট পৌছেছে যে, অবশ্য আপনি মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রাথিনী মহিলা ও ভুরুর পশম উৎপাটনকারিণী নারী এবং সৌন্দর্য বাড়ানোর জন্যে দাঁতের মাঝে দর্শনীয় ফাকে সুষমা তৈরিকারিণীদের- যারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধনকারিণী- এদের অভিশাপ করেছেন আবদুল্লাহ (রাযিঃ) বললেন, আমার পক্ষে কি যুক্তি থাকতে পারে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের অভিশাপ দিয়েছেন, আমি সে ব্যক্তিদের অভিশাপ দিব না? অথচ তা আল্লাহর কিতাবে রয়েছে। অতঃপর মহিলা বললেন, মাসহাফের (আল-কুরআন)-এর দু' বাঁধাই কাগজের মধ্যবর্তী (আদ্যোপান্ত) সবটুকু আমি পড়েছি, তাতে আমি কোথাও কিছু পাইনি। অতঃপর তিনি বললেন, তুমি যদি (গভীর অভিনিবেশ সহকারে) তা পড়তে, তাহলে অবশ্যই তুমি তা পেতে। মহান আল্লাহ তা'আলা বলেছেন, ( وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا) "আর রসূল তোমাদের নিকট যা কিছু নিয়ে আসছেন তা ধরে রাখো এবং তিনি যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকো"- (সূরা আল হাশর ৫৯ঃ ৭)। মহিলাটি বললেন, আমি নিশ্চিত যে, আপনার স্ত্রীর মধ্যে এর কোন বিষয় এখন গিয়ে দেখতে পাব। তিনি বললেন, তুমি যাও, দেখো আছে কিনা। বর্ণনাকারী বললেন, এরপর মহিলা আবদুল্লাহ (রাযিঃ) এর স্ত্রীর নিকট গেলেন, তবে কিছুই দেখতে পাননি। তারপর তিনি তার নিকটে ফিরে এসে বললেন, কিছুই দেখতে পেলাম না। বর্ণনাকারী বললেন, শোনা যদি সে রকম হতো তাহলে আমরা সহবাস করতাম না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৮৮, ইসলামিক সেন্টার)
حدثنا اسحاق بن ابراهيم، وعثمان بن ابي شيبة، - واللفظ لاسحاق - اخبرنا جرير، عن منصور، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال لعن الله الواشمات والمستوشمات والنامصات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله . قال فبلغ ذلك امراة من بني اسد يقال لها ام يعقوب وكانت تقرا القران فاتته فقالت ما حديث بلغني عنك انك لعنت الواشمات والمستوشمات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله فقال عبد الله وما لي لا العن من لعن رسول الله صلى الله عليه وسلم وهو في كتاب الله فقالت المراة لقد قرات ما بين لوحى المصحف فما وجدته . فقال لين كنت قراتيه لقد وجدتيه قال الله عز وجل { وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا} فقالت المراة فاني ارى شييا من هذا على امراتك الان . قال اذهبي فانظري . قال فدخلت على امراة عبد الله فلم تر شييا فجاءت اليه فقالت ما رايت شييا . فقال اما لو كان ذلك لم نجامعها
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Clothes and Adornment
- Hadith Index
- #5573
- Book Index
- 181
Grades
- -
