হাদিসসমূহ
#4932
সহীহ মুসলিম - Government
উসমান ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা কোন এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তখন তিনি বললেন, মাদীনায় এমন কতিপয় লোক রয়েছে যারা তোমাদের প্রতিটি পথ চলায় এবং প্রান্তর অতিক্রম করায় তোমাদেরই সঙ্গে রয়েছে। (সাওয়াব লাভের বেলায়)। রোগ ব্যাধি তাদেরকে আটকে রেখেছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭৭৯, ইসলামিক সেন্টার)
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن الاعمش، عن ابي سفيان، عن جابر، قال كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال " ان بالمدينة لرجالا ما سرتم مسيرا ولا قطعتم واديا الا كانوا معكم حبسهم المرض
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Government
- Hadith Index
- #4932
- Book Index
- 227
Grades
- -
