হাদিসসমূহ
#4907
সহীহ মুসলিম - Government
(…) সাঈদ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত যে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহইয়ান গোত্রের বিরুদ্ধে একটি বাহিনী পাঠান। তখন তিনি বললেন, প্রতি দু’ব্যক্তির মধ্যে একজনকে অবশ্যই যুদ্ধে বেরিয়ে যাওয়া উচিত, তারপর তিনি বাড়ীতে অবস্থানকারীদেরকে বললেন, তোমাদের মধ্যকার যে কেউ যুদ্ধে গমনকারীর পরিবার-পরিজন ও তার সহায়-সম্পদের দেখাশুনা করবে সেও যুদ্ধে গমনকারীর অর্ধেক সাওয়াব লাভ করবে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭৫৪, ইসলামিক সেন্টার)
وحدثنا سعيد بن منصور، حدثنا عبد الله بن وهب، اخبرني عمرو بن الحارث، عن يزيد بن ابي حبيب، عن يزيد بن ابي سعيد، مولى المهري عن ابيه، عن ابي سعيد الخدري، ان رسول الله صلى الله عليه وسلم بعث الى بني لحيان " ليخرج من كل رجلين رجل " . ثم قال للقاعد " ايكم خلف الخارج في اهله وماله بخير كان له مثل نصف اجر الخارج
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Government
- Hadith Index
- #4907
- Book Index
- 202
Grades
- -
