হাদিসসমূহ
#4868
সহীহ মুসলিম - Government
মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ এমন কেউ নেই যে জান্নাতে প্রবেশ করবে অথচ তারপর দুনিয়ায় ফিরে আসাটা পছন্দ করবে যদিও বা গোটা দুনিয়ার সবকিছু তারই হয়, কেবল শহীদ ছাড়া; কেননা সে ফিরে আসার আকাঙ্ক্ষা করে যেন আরও দশবার শহীদ হয়, তা এজন্যে যে, সে মর্যাদা প্রত্যক্ষ করেছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭১৫, ইসলামিক সেন্টার)
وحدثنا محمد بن المثنى، وابن، بشار قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن قتادة، قال سمعت انس بن مالك، يحدث عن النبي صلى الله عليه وسلم قال " ما من احد يدخل الجنة يحب ان يرجع الى الدنيا وان له ما على الارض من شىء غير الشهيد فانه يتمنى ان يرجع فيقتل عشر مرات لما يرى من الكرامة
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Government
- Hadith Index
- #4868
- Book Index
- 164
Grades
- -
