হাদিসসমূহ
#4867
সহীহ মুসলিম - Government
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এমন কেউ নেই যে মৃত্যুবরণ করেছে, আল্লাহর কাছে তার সাওয়াব রয়েছে আর সে দুনিয়ায় ফিরে আসতে প্রসন্ন বোধ করে যদিও বা গোটা দুনিয়া ও তার মধ্যকার সব কিছু তারই হয় তবুও। শহীদ ছাড়া; সে কামনা করবে ফিরে আসতে যেন আবার দুনিয়ায় শহীদ হতে পারে। তা এজন্যে যে, সে শাহাদাতের ফাযীলাত প্রত্যক্ষ করেছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৭১৪, ইসলামিক সেন্টার)
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو خالد الاحمر، عن شعبة، عن قتادة، وحميد، عن انس بن مالك، عن النبي صلى الله عليه وسلم قال " ما من نفس تموت لها عند الله خير يسرها انها ترجع الى الدنيا ولا ان لها الدنيا وما فيها الا الشهيد فانه يتمنى ان يرجع فيقتل في الدنيا لما يرى من فضل الشهادة
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Government
- Hadith Index
- #4867
- Book Index
- 163
Grades
- -
