হাদিসসমূহ
#4508
সহীহ মুসলিম - Lost Property
কুতাইবাহ ইবনু সাঈদ, আবূ বকর ইবনু আবূ শাইবাহ, ইবনু নুমায়র মুহাম্মাদ ইবনু হাতিম ও আবদুর রহমান ইবনু বাশ্র (রহঃ) সকলেই সালামাহ্ ইবনু কুহয়ল (রহঃ) হতে একই সূত্রে শুবাহ (রহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। উল্লিখিত সকলের বর্ণিত হাদীসেই তিন বছর কথাটি উল্লেখ আছে। আর সুফইয়ান, যায়দ ইবনু আবূ উনাইসাহ ও হাম্মাদ ইনু সালামাহ্ (রহঃ) এর হাদীসে রয়েছে, "যদি কোন ব্যক্তি এরপর আসে এবং তার গণনা, থলে ও তার বন্ধনের বর্ণনা দিতে পারে, তবে তাকে তা দিয়ে দিবে।" আর সুফইয়ান (রহঃ) ..... ওয়াকী (রহঃ) কর্তৃক বর্ণিত হাদীসে একটু অতিরিক্ত বর্ণনা করেছেন, অন্যথায় তা তোমার মালের মতই। আর ইবনু নুমায়র (রহঃ) এর বর্ণনায় "অন্যথায় তুমি তা ব্যবহার করতে পারবে" বর্ণিত হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৩৫৯, ইসলামিক সেন্টার)
وحدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن الاعمش، ح وحدثنا ابو بكر بن ابي، شيبة حدثنا وكيع، ح وحدثنا ابن نمير، حدثنا ابي جميعا، عن سفيان، ح وحدثني محمد، بن حاتم حدثنا عبد الله بن جعفر الرقي، حدثنا عبيد الله، - يعني ابن عمرو - عن زيد، بن ابي انيسة ح وحدثني عبد الرحمن بن بشر، حدثنا بهز، حدثنا حماد بن سلمة، كل هولاء عن سلمة بن كهيل، بهذا الاسناد . نحو حديث شعبة . وفي حديثهم جميعا ثلاثة احوال الا حماد بن سلمة فان في حديثه عامين او ثلاثة . وفي حديث سفيان وزيد بن ابي انيسة وحماد بن سلمة " فان جاء احد يخبرك بعددها ووعايها ووكايها فاعطها اياه " . وزاد سفيان في رواية وكيع " والا فهي كسبيل مالك " . وفي رواية ابن نمير " والا فاستمتع بها
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Lost Property
- Hadith Index
- #4508
- Book Index
- 10
Grades
- -
