হাদিসসমূহ
#4306
সহীহ মুসলিম - Oaths
আবূ কামিল জাহদারী (রহঃ) ..... আবূ মাসউদ বাদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আমার এক ক্রীতদাসকে চাবুক দিয়ে প্রহার করছিলাম। হঠাৎ আমার পিছনে থেকে একটি শব্দ শোনলাম, হে আবূ মাসউদ! জেনে রেখো! রাগের কারণে আমি শব্দটি স্পষ্ট বুঝতে পারলাম না। বর্ণনাকারী বলেন, যখন তিনি আমার কাছাকাছি এলেন তখন দেখতে পেলাম, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি বলছেনঃ হে আবূ মাসউদ! তুমি জেনে রেখো, হে আবূ মাসউদ! তুমি জেনে রেখো! বর্ণনাকারী বলেন, এরপর আমি চাবুকটি আমার হাত থেকে ফেলে দিলাম। এরপর তিনি বললেন, হে আবূ মাসউদ! তুমি জেনে রেখো যে, এ গোলামের উপর তোমার ক্ষমতার চেয়ে তোমার উপর আল্লাহ তা'আলা অধিক ক্ষমতাবান। বর্ণনাকারী বলেন, আমি বললাম, এরপর কখনও কোন কৃতদাসকে আমি প্রহার করবো না। (ইসলামিক ফাউন্ডেশন ৪১৬০, ইসলামিক সেন্টার)
حدثنا ابو كامل الجحدري، حدثنا عبد الواحد، - يعني ابن زياد - حدثنا الاعمش، عن ابراهيم التيمي، عن ابيه، قال قال ابو مسعود البدري كنت اضرب غلاما لي بالسوط فسمعت صوتا من خلفي " اعلم ابا مسعود " . فلم افهم الصوت من الغضب - قال - فلما دنا مني اذا هو رسول الله صلى الله عليه وسلم فاذا هو يقول " اعلم ابا مسعود اعلم ابا مسعود " . قال فالقيت السوط من يدي فقال " اعلم ابا مسعود ان الله اقدر عليك منك على هذا الغلام " . قال فقلت لا اضرب مملوكا بعده ابدا
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Oaths
- Hadith Index
- #4306
- Book Index
- 53
Grades
- -
