হাদিসসমূহ
#4157
সহীহ মুসলিম - The Rules of Inheritance
যুহায়র ইবনু হারব ও হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যদি এমনও মৃত দেহ (জানাযার জন্যে) আসতো যার উপর ঋণ থাকতো, তবে তিনি জিজ্ঞেস করতেন, সে কি তার ঋণ পরিশোধের জন্যে ঐ পরিমাণ সম্পদ রেখে গেছে, যা দ্বারা ঋণ পরিশোধ হতে পারে? যদি জানান হতো যে, সে ঋণ পূর্ণ করার পরিমাণ সম্পদ রেখে গেছে, তবে তিনি তার জানাযাহ পড়তেন। অন্যথায় বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাযাহ পড়ো। যখন আল্লাহ তার জন্য সম্পদের সমৃদ্ধির পথ খুলে দেন, তখন তিনি বলেন যে, আমি মুমিনদের জন্যে তাদের নিজেদের অপেক্ষাও বেশি নিকটবর্তী। সুতরাং যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, তার সে ঋণ পরিশোধের দায়িত্ব আমার উপর। আর যে লোক সম্পদ রেখে যাবে, তা তার উত্তরাধিকারীদের প্রাপ্য। (ইসলামিক ফাউন্ডেশন ৪০১২, ইসলামিক সেন্টার)
وحدثني زهير بن حرب، حدثنا ابو صفوان الاموي، عن يونس الايلي، ح وحدثني حرملة بن يحيى، - واللفظ له - قال اخبرنا عبد الله بن وهب، اخبرني يونس، عن ابن، شهاب عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم كان يوتى بالرجل الميت عليه الدين فيسال " هل ترك لدينه من قضاء " . فان حدث انه ترك وفاء صلى عليه والا قال " صلوا على صاحبكم " . فلما فتح الله عليه الفتوح قال " انا اولى بالمومنين من انفسهم فمن توفي وعليه دين فعلى قضاوه ومن ترك مالا فهو لورثته
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- The Rules of Inheritance
- Hadith Index
- #4157
- Book Index
- 18
Grades
- -
