হাদিসসমূহ
#4148
সহীহ মুসলিম - The Rules of Inheritance
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করেন। আমি তখন রোগে জ্ঞানহারা হয়ে পড়ি। তারপর তিনি ওযু করেন। তার ওযুর পানির কিছু অংশ লোকেরা আমার উপর ছিটিয়ে দেন। আমি জ্ঞান ফিরে পেয়ে বললাম, হে আল্লাহর রসূল! কালালাহ অবস্থায় আমার মীরাস বন্টন হবে। অতঃপর মীরাসের আয়াত অবতীর্ণ হয়। আমি মুহাম্মদ ইবনু মুনকাদিরকে বললাম (يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ) তিনি বললেন, এমনটিই অবতীর্ণ হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০০৩, ইসলামিক সেন্টার)
حدثني محمد بن حاتم، حدثنا بهز، حدثنا شعبة، اخبرني محمد بن المنكدر، قال سمعت جابر بن عبد الله، يقول دخل على رسول الله صلى الله عليه وسلم وانا مريض لا اعقل فتوضا فصبوا على من وضويه فعقلت فقلت يا رسول الله انما يرثني كلالة . فنزلت اية الميراث . فقلت لمحمد بن المنكدر { يستفتونك قل الله يفتيكم في الكلالة} قال هكذا انزلت
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- The Rules of Inheritance
- Hadith Index
- #4148
- Book Index
- 9
Grades
- -
