হাদিসসমূহ
#3366
সহীহ মুসলিম - Pilgrimage
যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) বলেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদীনাহ সম্পর্কে বলেছেনঃ “এখানকার লোকেরা মাদীনাহ ত্যাগ করবে, সে স্থান তাদের জন্য কল্যাণকর হওয়া সত্ত্বেও। আর তা এমনভাবে জনশূন্য হয়ে যাবে যে, তা হিংস্র জন্তু ও পাখির আবাসে পরিণত হবে।" ইমাম মুসলিম (রহঃ) বলেন, আবূ সফওয়ান- আবদুল্লাহ ইবনু আবদুল মালিক ছিলেন ইয়াতীম। তিনি ইবনু জুরায়জের তত্ত্বাবধানে দশ বছর প্রতিপালিত হন। (ইসলামিক ফাউন্ডেশন ৩২৩২, ইসলামীক সেন্টার)
حدثني زهير بن حرب، حدثنا ابو صفوان، عن يونس بن يزيد، ح وحدثني حرملة، بن يحيى - واللفظ له - اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، عن سعيد بن، المسيب انه سمع ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم للمدينة " ليتركنها اهلها على خير ما كانت مذللة للعوافي " . يعني السباع والطير . قال مسلم ابو صفوان هذا هو عبد الله بن عبد الملك يتيم ابن جريج عشر سنين كان في حجره
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3366
- Book Index
- 570
Grades
- -
