হাদিসসমূহ
#3353
সহীহ মুসলিম - Pilgrimage
কুতায়বাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) বলেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি এমন একটি জনপদে (হিজরাতের) জন্য আদিষ্ট যা সমস্ত জনপদ খেয়ে ফেলবে (আধিপত্য বিস্তার করবে)। লোকেরা তাকে ইয়াসরিব নামে অভিহিত করেছে। অথচ তা হল মাদীনাহ্। তা লোকদের এমনভাবে বের করবে যেমনিভাবে হাপর লোহার ময়লা বের করে। (ইসলামিক ফাউন্ডেশন ৩২১৯, ইসলামীক সেন্টার)
وحدثنا قتيبة بن سعيد، عن مالك بن انس، - فيما قري عليه - عن يحيى بن، سعيد قال سمعت ابا الحباب، سعيد بن يسار يقول سمعت ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " امرت بقرية تاكل القرى يقولون يثرب وهى المدينة تنفي الناس كما ينفي الكير خبث الحديد
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3353
- Book Index
- 557
Grades
- -
