হাদিসসমূহ
#3313
সহীহ মুসলিম - Pilgrimage
কুতায়বাহ ইবনু সাঈদ (রহঃ) ..... 'আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু আসিম (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ইবরাহীম (আঃ) মাক্কা (মক্কা) কে হারাম বানিয়েছেন এবং এখানকার বাসিন্দাদের জন্য দু'আ করেছেন। আর আমি নিশ্চয়ই মাদীনাকে হারামে পরিণত করলাম ঠিক যেভাবে ইবরাহীম (আঃ) মাক্কা (মক্কা) কে হারামে পরিণত করেছেন। আমি এখানকার মুদ ও সা' (ওজন পরিমাপের দুটি একক) এর জন্য দুআ করলাম যেরূপ ইবরাহীম (আঃ) মাক্কার (মক্কার) অধিবাসীদের জন্য দুআ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩১৭৯, ইসলামীক সেন্টার)
حدثنا قتيبة بن سعيد، حدثنا عبد العزيز، - يعني ابن محمد الدراوردي - عن عمرو بن يحيى المازني، عن عباد بن تميم، عن عمه عبد الله بن زيد بن عاصم، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان ابراهيم حرم مكة ودعا لاهلها واني حرمت المدينة كما حرم ابراهيم مكة واني دعوت في صاعها ومدها بمثلى ما دعا به ابراهيم لاهل مكة
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3313
- Book Index
- 517
Grades
- -
