হাদিসসমূহ
#3309
সহীহ মুসলিম - Pilgrimage
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত তামিমী ও কুতায়বাহ ইবনু সাঈদ আস্ সাকাকী (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কায় (মক্কায়) প্রবেশ করলেন। কুতায়বাহ্ (রহঃ) বলেন, “তিনি মাক্কাহ (মক্কাহ) বিজয়ের দিন ইহরামবিহীন অবস্থায় কালো পাগড়ী পরিধান করে মাক্কায় (মক্কায়) প্রবেশ করেন। কুতায়বাহ্ (রহঃ) এর রিওয়ায়াতে উল্লেখ রয়েছে যে, জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ী পরিধান করে মাক্কাহ্ (মক্কাহ্) বিজয়ের দিন মাক্কায় (মক্কায়) প্রবেশ করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩১৭৫, ইসলামীক সেন্টার)
حدثنا يحيى بن يحيى التميمي، وقتيبة بن سعيد الثقفي، قال يحيى اخبرنا وقال، قتيبة حدثنا معاوية بن عمار الدهني، عن ابي الزبير، عن جابر بن عبد الله الانصاري، ان رسول الله صلى الله عليه وسلم دخل مكة - وقال قتيبة دخل يوم فتح مكة - وعليه عمامة سوداء بغير احرام . وفي رواية قتيبة قال حدثنا ابو الزبير عن جابر
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3309
- Book Index
- 513
Grades
- -
