হাদিসসমূহ
#3294
সহীহ মুসলিম - Pilgrimage
আবূ ত্বহির, হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... উসামাহ্ ইবনু যায়দ ইবনু হরিসাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বললেন, হে আল্লাহর রসূল! আপনি কি মাক্কায় (মক্কায়) আপনার বাড়িতে অবতরণ করবেন? তিনি বললেন, “আকীল কি আমাদের জন্য কোন চার দেয়াল বা ঘর অবশিষ্ট রেখেছে?" আবূ তলিবের (মৃত্যুর পর তার পুত্র) আকীল ও ত্বলিব তার ওয়ারিস হয়, কিন্তু জাফার ও আলী তার কোন কিছুর ওয়ারিস হতে পারেনি। কেননা তারা উভয়ে (আবূ ত্বালিবের মৃত্যুর সময়) ছিলেন মুসলিম এবং ‘আকীল ও তলিব ছিল কাফির। (ইসলামিক ফাউন্ডেশন ৩১৬০, ইসলামীক সেন্টার)
حدثني ابو الطاهر، وحرملة بن يحيى، قالا اخبرنا ابن وهب، اخبرنا يونس، بن يزيد عن ابن شهاب، ان علي بن حسين، اخبره ان عمرو بن عثمان بن عفان اخبره عن اسامة بن زيد بن حارثة، انه قال يا رسول الله اتنزل في دارك بمكة فقال " وهل ترك لنا عقيل من رباع او دور " . وكان عقيل ورث ابا طالب هو وطالب ولم يرثه جعفر ولا علي شييا لانهما كانا مسلمين وكان عقيل وطالب كافرين
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3294
- Book Index
- 498
Grades
- -
