হাদিসসমূহ
#3280
সহীহ মুসলিম - Pilgrimage
যুহায়র ইবনু হারব (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও আবূ তলহাহ্ (রাযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে প্রত্যাবর্তন করলাম এবং সফিয়্যাহ্ (রাযিঃ) তার উষ্ট্রীর পিঠে পেছনে সওয়ার ছিলেন। আমরা যখন মাদীনাহ শহরতলীতে পৌছলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু'আ পড়লেনঃ (অর্থ) “আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, আমাদের প্রভুর ইবাদতকারী, প্রশংসাকারী।” আমরা মাদীনায় প্রবেশ করা পর্যন্ত তিনি অবিরত এ দু'আ পড়তে থাকতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩১৪৬, ইসলামীক সেন্টার)
وحدثني زهير بن حرب، حدثنا اسماعيل ابن علية، عن يحيى بن ابي اسحاق، قال قال انس بن مالك اقبلنا مع النبي صلى الله عليه وسلم انا وابو طلحة . وصفية رديفته على ناقته حتى اذا كنا بظهر المدينة قال " ايبون تايبون عابدون لربنا حامدون " . فلم يزل يقول ذلك حتى قدمنا المدينة
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3280
- Book Index
- 484
Grades
- -
