হাদিসসমূহ
#3250
সহীহ মুসলিম - Pilgrimage
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ (রহঃ) ..... ‘আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল হাজার (হাতীম) সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করলাম। এরপর পূর্বোক্ত আবূল আহওয়াস-এর হাদীসের অনুরূপ। এ বর্ণনায় আছে ['আয়িশাহ (রাযিঃ) জিজ্ঞেস করলেন] “এর দরজা উচুতে স্থাপিত হবার কারণ কী যে, সিড়ি ব্যতীত তাতে উঠা যায় না?” এতে আরো আছেঃ "তাদের অন্তর পরিবর্তিত হয়ে যাবার আশংকায়।" (ইসলামিক ফাউন্ডেশন ৩১১৬, ইসলামীক সেন্টার)
وحدثناه ابو بكر بن ابي شيبة، قال حدثنا عبيد الله، - يعني ابن موسى - حدثنا شيبان، عن اشعث بن ابي الشعثاء، عن الاسود بن يزيد، عن عايشة، قالت سالت رسول الله صلى الله عليه وسلم عن الحجر . وساق الحديث بمعنى حديث ابي الاحوص وقال فيه فقلت فما شان بابه مرتفعا لا يصعد اليه الا بسلم وقال " مخافة ان تنفر قلوبهم
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3250
- Book Index
- 454
Grades
- -
