হাদিসসমূহ
#3189
সহীহ মুসলিম - Pilgrimage
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ যুবায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হাজ্জ (হজ্জ/হজ) সম্পর্কে আলোচনা করতে শুনেছেন। তিনি (জাবির (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইহরাম খোলার সময় কয়েকজন শারীক হয়ে এক-একটি পশু কুরবানীর নির্দেশ দেন। এটা সে সময়ের কথা যখন তিনি তাদেরকে (উমরাহ আদায়ের পর) হাজ্জে (হজ্জে/হজে)র ইহরাম ভঙ্গ করার নির্দেশ দিয়েছিলেন।* (ইসলামিক ফাউন্ডেশন ৩০৫৫, ইসলামীক সেন্টার)
وحدثني محمد بن حاتم، حدثنا محمد بن بكر، اخبرنا ابن جريج، اخبرنا ابو الزبير، انه سمع جابر بن عبد الله، يحدث عن حجة النبي، صلى الله عليه وسلم قال فامرنا اذا احللنا ان نهدي ويجتمع النفر منا في الهدية وذلك حين امرهم ان يحلوا من . حجهم في هذا الحديث
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3189
- Book Index
- 393
Grades
- -
