হাদিসসমূহ
#3168
সহীহ মুসলিম - Pilgrimage
মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মায়মুন (রহঃ) ..... নাফি' (রহঃ) থেকে বর্ণিত। ইবনু উমার (রাযিঃ) মুহাস্সাবে যাত্রা বিরতি সুন্নাত মনে করতেন। তিনি বিদায়ের দিন (১২ অথবা ১৩ যিলহাজ্জ) সেখানে যুহরের সালাত (সালাত/নামাজ/নামায) আদায় করতেন। নাফি' বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাস্সাবে যাত্রা বিরতি করেছেন এবং তার পরে খলীফাগণও। (ইসলামিক ফাউন্ডেশন ৩০৩৪, ইসলামীক সেন্টার)
حدثني محمد بن حاتم بن ميمون، حدثنا روح بن عبادة، حدثنا صخر بن جويرية، عن نافع، ان ابن عمر، كان يرى التحصيب سنة وكان يصلي الظهر يوم النفر بالحصبة . قال نافع قد حصب رسول الله صلى الله عليه وسلم والخلفاء بعده
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3168
- Book Index
- 372
Grades
- -
