হাদিসসমূহ
#2785
সহীহ মুসলিম - I'tikaf
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার ইচ্ছা করলে ফজরের সালাত (সালাত/নামাজ/নামায) আদায়ের পর ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। একবার তিনি (মসজিদের অভ্যন্তরে) তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং তদানুযায়ী তা খাটানো হল। তিনি রমযানের শেষ দশকে ইতিকাফ করার সংকল্প করলেন। উম্মুল মু'মিনীন যায়নাব (রাযিঃ)-ও তার তাবু খাটিয়ে দেয়ার নির্দেশ দিলেন এবং তা খাটানো হল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপরাপর স্ত্রীগণও নিজ নিজ তাঁবুগুলো খাটানোর নির্দেশ দিলেন এবং তা খাটানো হল। ফজরের সালাত শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে তাঁবুগুলো খুলে ফেলার নির্দেশ দিলেন এবং তা তুলে ফেলা হল। তিনি রমযানের ইতিকাফ ভঙ্গ করলেন এবং শাওওয়াল মাসের প্রথম দশকে কাযা করলেন।* (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫২, ইসলামীক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، اخبرنا ابو معاوية، عن يحيى بن سعيد، عن عمرة، عن عايشة، - رضى الله عنها - قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا اراد ان يعتكف صلى الفجر ثم دخل معتكفه وانه امر بخبايه فضرب اراد الاعتكاف في العشر الاواخر من رمضان فامرت زينب بخبايها فضرب وامر غيرها من ازواج النبي صلى الله عليه وسلم بخبايه فضرب فلما صلى رسول الله صلى الله عليه وسلم الفجر نظر فاذا الاخبية فقال " البر تردن " . فامر بخبايه فقوض وترك الاعتكاف في شهر رمضان حتى اعتكف في العشر الاول من شوال
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- I'tikaf
- Hadith Index
- #2785
- Book Index
- 6
Grades
- -
