হাদিসসমূহ
#2719
সহীহ মুসলিম - Fasting
আবূ রবী' আয যাহরানী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ (রাযিঃ) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিয়াম (রোজা/রোযা) সম্বন্ধে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তিনি একাধারে সিয়াম পালন করে যেতেন যাতে আমরা বলাবলি করতাম, তিনি অনেক সিয়াম পালন করেছেন। আর কখনো তিনি একাধারে পানাহার (সিয়াম পালন না করে) কাটিয়ে দিতেন। যাতে আমরা বলাবলি করতাম, তিনি অনেক দিন যাবৎ সিয়াম পালন করেননি, তিনি অনেক দিন সিয়াম পালন করেননি। আয়িশাহ (রাযিঃ) আরো বলেন, তিনি মদীনায় আসার পর আমি তাকে রমযান মাস ছাড়া কখনো পূর্ণ একটি মাস সিয়াম পালন করতে দেখিনি। (ইসলামিক ফাউন্ডেশন ২৫৮৬, ইসলামীক সেন্টার)
وحدثني ابو الربيع الزهراني، حدثنا حماد، عن ايوب، وهشام، عن محمد، عن عبد الله بن شقيق، - قال حماد واظن ايوب قد سمعه من عبد الله بن شقيق، - قال سالت عايشة - رضى الله عنها - عن صوم النبي صلى الله عليه وسلم فقالت كان يصوم حتى نقول قد صام قد صام . ويفطر حتى نقول قد افطر قد افطر - قالت - وما رايته صام شهرا كاملا منذ قدم المدينة الا ان يكون رمضان
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Fasting
- Hadith Index
- #2719
- Book Index
- 225
Grades
- -
