হাদিসসমূহ
#2552
সহীহ মুসলিম - Fasting
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ্ (রহঃ) ...... যায়দ ইবনু সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাহরী খেয়ে সালাতে দাঁড়ালাম। রাবী আনাস (রাযিঃ) বলেন আমি যায়দ ইবনু সাবিত (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম, সাহরী ও আযানের মধ্যে কত সময়ের ব্যবধান ছিল? তিনি বললেন, পঞ্চাশ আয়াত পড়ার মতো সময়ের। (ইসলামিক ফাউন্ডেশন ২৪১৯, ইসলামীক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن هشام، عن قتادة، عن انس، عن زيد بن ثابت، - رضى الله عنه - قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قمنا الى الصلاة . قلت كم كان قدر ما بينهما قال خمسين اية
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Fasting
- Hadith Index
- #2552
- Book Index
- 58
Grades
- -
