হাদিসসমূহ
#2546
সহীহ মুসলিম - Fasting
আবূ রবী আয যাহরনী (রহ) ... সামুৱাহ ইবনু জুনদুব (রযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিলালের আযান এবং আকাশ প্রান্তে এ লম্বা রেখা যেন তোমাদেরকে সাহরী খাওয়ার ব্যাপারে ধোকায় না ফেলে যতক্ষণ পর্যন্ত না এ শুভ্র রেখা পূর্বকাশে এভাবে বিস্তৃত হয়। হাম্মদ (রহঃ) বলেন, এ সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত দ্বারা আড়াআড়ি হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন, ২৪১৩, ইসলামীক সেন্টার)
وحدثني ابو الربيع الزهراني، حدثنا حماد، - يعني ابن زيد - حدثنا عبد الله، بن سوادة القشيري عن ابيه، عن سمرة بن جندب، - رضى الله عنه - قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يغرنكم من سحوركم اذان بلال ولا بياض الافق المستطيل هكذا حتى يستطير هكذا " . وحكاه حماد بيديه قال يعني معترضا
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Fasting
- Hadith Index
- #2546
- Book Index
- 52
Grades
- -
