হাদিসসমূহ
#2519
সহীহ মুসলিম - Fasting
ইয়াহইয়া ইবনু বিশর আল হারীরী, ইবনুল মুসান্না ও আবূ উমার এবং যুহায়র ইবনু হারব, (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রমযান মাস শুরু হওয়ার একদিন বা দু' দিন পূর্ব থেকে সিয়াম (রোজা/রোযা) পালন করো না। কিন্তু যে ব্যক্তি নির্দিষ্ট একদিনে সর্বদাই সিয়াম (রোজা/রোযা) পালন করে থাকে, আর ঐ নির্দিষ্ট দিনটি যদি চাঁদ উঠার দিন (বা তার আগের দিন) হয় তাহলে সে ঐ দিন সিয়াম (রোজা/রোযা) পালন করতে পারে। (ইসলামিক ফাউন্ডেশন ২৩৮৬, ইসলামীক সেন্টার)
وحدثناه يحيى بن بشر الحريري، حدثنا معاوية، - يعني ابن سلام ح وحدثنا ابن المثنى، حدثنا ابو عامر، حدثنا هشام، ح وحدثنا ابن المثنى، وابن ابي عمر، قالا حدثنا عبد الوهاب بن عبد المجيد، حدثنا ايوب، ح وحدثني زهير بن حرب، حدثنا حسين بن، محمد حدثنا شيبان، كلهم عن يحيى بن ابي كثير، بهذا الاسناد نحوه
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Fasting
- Hadith Index
- #2519
- Book Index
- 25
Grades
- -
