হাদিসসমূহ
#2492
সহীহ মুসলিম - Zakat
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাকর ইবনু আবূ শায়বাহ, আমর আন নাকিদ, ইসহাক ইবনু ইবরাহীম ও উবায়দুল্লাহ ইবনু মুআয (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোন গোত্ৰ সদাকাহ্ নিয়ে আসলে তিনি তাদের জন্য দুআ করতেন, হে আল্লাহ! আপনি তাদের উপর সদয় হোন। একবার আমার পিতা আবূ আওফা তার সদাকাহ্ নিয়ে তার কাছে আসলে তিনি দুআ করলেন, “হে আল্লাহ! আবূ আওফার পরিবার-পরিজনের উপর রহমত বর্ষণ করুন।" (ইসলামিক ফাউন্ডেশন ২৩৬০, ইসলামীক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، وابو بكر بن ابي شيبة وعمرو الناقد واسحاق بن ابراهيم قال يحيى اخبرنا وكيع، عن شعبة، عن عمرو بن مرة، قال سمعت عبد الله بن ابي اوفى، ح . وحدثنا عبيد الله بن معاذ، - واللفظ له - حدثنا ابي، عن شعبة، عن عمرو، - وهو ابن مرة - حدثنا عبد الله بن ابي اوفى، قال كان رسول الله صلى الله عليه وسلم اذا اتاه قوم بصدقتهم قال " اللهم صل عليهم " . فاتاه ابي ابو اوفى بصدقته فقال " اللهم صل على ال ابي اوفى
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Zakat
- Hadith Index
- #2492
- Book Index
- 229
Grades
- -
