হাদিসসমূহ
#2219
সহীহ মুসলিম - Prayer - Funerals
আবূ কামিল, ইয়াকুব ইবনু ইবরাহীম, ইবনুল মুসান্না, মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... সকলেই নাফি (রহঃ) থেকে এ সূত্রে লায়স ইবনু সাদ এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। ব্যতিক্রম এই যে, ইবনু জুরায়জ এর হাদীসের বর্ণনা নিম্নরূপঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ জানাযাহ দেখতে পায়, তখন তার দাঁড়িয়ে যাওয়া উচিত। আর সে জানাযার অনুসরণ না করে তবে তা অগ্রসর হয়ে তাকে পিছনে ফেলে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা উচিত। (ইসলামী ফাউন্ডেশন ২০৮৭, ইসলামীক সেন্টার)
وحدثني ابو كامل، حدثنا حماد، ح وحدثني يعقوب بن ابراهيم، حدثنا اسماعيل، جميعا عن ايوب، ح وحدثنا ابن المثنى، حدثنا يحيى بن سعيد، عن عبيد الله، ح وحدثنا ابن المثنى، حدثنا ابن ابي عدي، عن ابن عون، ح وحدثني محمد بن رافع، حدثنا عبد الرزاق، اخبرنا ابن جريج، كلهم عن نافع، بهذا الاسناد . نحو حديث الليث بن سعد غير ان حديث، ابن جريج قال النبي صلى الله عليه وسلم " اذا راى احدكم الجنازة فليقم حين يراها حتى تخلفه اذا كان غير متبعها
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Prayer - Funerals
- Hadith Index
- #2219
- Book Index
- 97
Grades
- -
