হাদিসসমূহ
#2193
সহীহ মুসলিম - Prayer - Funerals
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে তার জন্য এক কীরাত সাওয়াব, আর যে ব্যক্তি মৃতকে কবরে রাখা পর্যন্ত এর অনুসরণ করে, তার জন্য রয়েছে দু' কীরাত সাওয়াব। আবূ হাযিম বলেন, আমি আবূ হুরায়রাহ (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম কীরাতে পরিমাণ কতটুকু? তিনি বললেন, উহুদ পাহাড়ের সমতুল্য। (ইসলামী ফাউন্ডেশন ২০৬১, ইসলামীক সেন্টার)
حدثني محمد بن حاتم، حدثنا يحيى بن سعيد، عن يزيد بن كيسان، حدثني ابو حازم عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " من صلى على جنازة فله قيراط ومن اتبعها حتى توضع في القبر فقيراطان " . قال قلت يا ابا هريرة وما القيراط قال " مثل احد
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Prayer - Funerals
- Hadith Index
- #2193
- Book Index
- 72
Grades
- -
