হাদিসসমূহ
#1960
সহীহ মুসলিম - Prayer - Friday
আমর ইবনু সাওওয়াদ আল আমির (রহঃ) ..... আবূ সাঈদ আল খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জুমু'আর দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল ও মিসওয়াক করা কর্তব্য এবং সামর্থ্য থাকলে সে যেন সুগন্ধি ব্যবহার করে। অধস্তন বর্ণনাকারী বুকায়র আবদুর রহমান-এর উল্লেখ করেননি এবং সুগন্ধির ব্যাপারে তার বর্ণনায় আছেঃ "এমনকি স্ত্রীর সুগন্ধি থেকে হলেও।” (ইসলামী ফাউন্ডেশন ১৮৩০, ইসলামীক সেন্টার)
وحدثنا عمرو بن سواد العامري، حدثنا عبد الله بن وهب، اخبرنا عمرو بن، الحارث ان سعيد بن ابي هلال، وبكير بن الاشج، حدثاه عن ابي بكر بن المنكدر، عن عمرو، بن سليم عن عبد الرحمن بن ابي سعيد الخدري، عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " غسل يوم الجمعة على كل محتلم وسواك ويمس من الطيب ما قدر عليه " . الا ان بكيرا لم يذكر عبد الرحمن وقال في الطيب ولو من طيب المراة
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Prayer - Friday
- Hadith Index
- #1960
- Book Index
- 10
Grades
- -
