হাদিসসমূহ
#1956
সহীহ মুসলিম - Prayer - Friday
ইসহাক্ ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা জুমুআর দিন উমার ইবনুল খাত্ত্বাব (রাযিঃ) লোকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তখন উসমান ইবনু আফফান (রাযিঃ) প্রবেশ করেন। উমর (রাযিঃ) তার প্রতি ইঙ্গিত করে বলেন, লোকদের কী হ’ল যে, তারা আযানের পরও (মসজিদে আসতে) বিলম্ব করে। উসমান (রাযিঃ) বলেন, হে আমীরুল মু'মিনীন! আমি আযান শোনার পর ওযু করা ছাড়া অতিরিক্ত আর কিছু করিনি, অতঃপর এসে পৌছেছি। উমর (রাযিঃ) বলেন, ওযুও চলে তবে আপনারা কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেননি, তোমাদের কেউ যখন জুমু'আর সালাতে আসে সে যেন গোসল করে? (ইসলামী ফাউন্ডেশন, ১৮২৬, ইসলামীক সেন্টার)
حدثنا اسحاق بن ابراهيم، اخبرنا الوليد بن مسلم، عن الاوزاعي، قال حدثني يحيى بن ابي كثير، حدثني ابو سلمة بن عبد الرحمن، حدثني ابو هريرة، قال بينما عمر بن الخطاب يخطب الناس يوم الجمعة اذ دخل عثمان بن عفان فعرض به عمر فقال ما بال رجال يتاخرون بعد النداء . فقال عثمان يا امير المومنين ما زدت حين سمعت النداء ان توضات ثم اقبلت . فقال عمر والوضوء ايضا الم تسمعوا رسول الله صلى الله عليه وسلم يقول " اذا جاء احدكم الى الجمعة فليغتسل
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Prayer - Friday
- Hadith Index
- #1956
- Book Index
- 6
Grades
- -
