হাদিসসমূহ
#1572
সহীহ মুসলিম - Prayer - Travellers
আলী ইবনু খাশ্রম (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। প্রথমে সালাত ফারয (ফরয) হয়েছিল দু' রাকাআত করে। পরবর্তী সময়ে সফরকালীন সালাত দু' রাকাআত ঠিক রাখা হয়েছে কিন্তু বাড়ীতে অবস্থানকালীন সালাত পূর্ণাঙ্গ (অর্থাৎ চার রাকাআত) করা হয়েছে। বর্ণনাকার যুহরী বলেছেনঃ আমি উরওয়াহকে জিজ্ঞেস করলাম- তাহলে কী কারণে আয়িশাহ (রাযিঃ) সফরকালীন সালাত পুরো আদায় করতেন? জবাবে উরওয়াহ বললেনঃ ‘আয়িশাহ উসমানের ব্যাখ্যার মতো এ হাদীসটির ব্যাখ্যা করেছেন। (ইসলামী ফাউন্ডেশন ১৪৪২, ইসলামীক সেন্টার)
وحدثني علي بن خشرم، اخبرنا ابن عيينة، عن الزهري، عن عروة، عن عايشة، ان الصلاة، اول ما فرضت ركعتين فاقرت صلاة السفر واتمت صلاة الحضر . قال الزهري فقلت لعروة ما بال عايشة تتم في السفر قال انها تاولت كما تاول عثمان
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Prayer - Travellers
- Hadith Index
- #1572
- Book Index
- 3
Grades
- -
