হাদিসসমূহ
#1111
সহীহ মুসলিম - Prayers
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, কুতাইবাহ ইবনু সাঈদ ও আবূ বকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... মূসা ইবনু তালহা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তি নিজের সামনে হাওদার (উটের পিঠে আসনের পিছভাগে দাঁড় করা) কাঠের ন্যায় কিছু রেখে দিয়ে নিশ্চিন্তে সালাত আদায় করতে পারে। এ সুতরার পিছন দিয়ে কেউ অতিক্রম করলে সেদিকে তাকে ভ্রক্ষেপ করতে হবে না। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৯৯২, ইসলামিক সেন্টারঃ)
حدثنا يحيى بن يحيى، وقتيبة بن سعيد، وابو بكر بن ابي شيبة قال يحيى اخبرنا وقال الاخران، حدثنا ابو الاحوص، عن سماك، عن موسى بن طلحة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا وضع احدكم بين يديه مثل موخرة الرحل فليصل ولا يبال من مر وراء ذلك
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Prayers
- Hadith Index
- #1111
- Book Index
- 273
Grades
- -
