হাদিসসমূহ
#1044
সহীহ মুসলিম - Prayers
ইয়াহ্ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ মাসউদ আনসারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে বলল, অমুক লোকের কারণে আমি ফজরের সালাতে দেরীতে উপস্থিত হই। কারণ সে খুব লম্বা কিরাআত পাঠ করে। (রাবী বলেন) আমি সেদিনকার মতো আর কোন দিনের ওয়াজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে এতোটা গোস্সা হতে দেখিনি। তিনি বললেন, হে জনগণ! তোমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা মানুষকে ভাগিয়ে দেয়। তোমাদের যে কেউ ইমামতি করে সে যেন সালাত সংক্ষেপ করে। কেননা তার পিছনে বৃদ্ধ, দুর্বল এবং বিভিন্ন কাজে ব্যস্ত লোকও রয়েছে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৯২৬, ইসলামিক সেন্টারঃ)
وحدثنا يحيى بن يحيى، اخبرنا هشيم، عن اسماعيل بن ابي خالد، عن قيس، عن ابي مسعود الانصاري، قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال اني لاتاخر عن صلاة الصبح من اجل فلان مما يطيل بنا . فما رايت النبي صلى الله عليه وسلم غضب في موعظة قط اشد مما غضب يوميذ فقال " يا ايها الناس ان منكم منفرين فايكم ام الناس فليوجز فان من ورايه الكبير والضعيف وذا الحاجة
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Prayers
- Hadith Index
- #1044
- Book Index
- 206
Grades
- -
