হাদিসসমূহ
#838
সহীহ মুসলিম - Prayers
খালাফ ইবনু হিশাম ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাযিঃ) কে আযানের শব্দ জোড় সংখ্যায় এবং ইকামাতের শব্দ বেজোড় বলার নির্দেশ দেয়া হয়েছে। ইয়াহইয়া তার বর্ণনায় ইবনু উলাইয়্যাহ এর সূত্রে বলেছেন, তিনি আইয়ূব এর কাছে এ হাদীস বর্ণনা করলে তিনি বললেন, কিন্তু 'কাদ্কা- মাতিস্ সলা-হ্' শব্দটি ব্যতীত (এটি দু'বার বলবে) বাকী শব্দগুলো একবার করে বলবে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৭২২, ইসলামিক সেন্টারঃ)
حدثنا خلف بن هشام، حدثنا حماد بن زيد، ح وحدثنا يحيى بن يحيى، اخبرنا اسماعيل ابن علية، جميعا عن خالد الحذاء، عن ابي قلابة، عن انس، قال امر بلال ان يشفع، الاذان ويوتر الاقامة . زاد يحيى في حديثه عن ابن علية فحدثت به ايوب فقال الا الاقامة
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Prayers
- Hadith Index
- #838
- Book Index
- 2
Grades
- -
