হাদিসসমূহ
#771
সহীহ মুসলিম - Menstruation
ইসহাক ইবনু ইবরাহীম আল হানযালী, মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন ও ইসহাক ইবনু মানসূর ও মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন কা'বাহ তৈরি করা হচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্বাস (রাযিঃ) পাথর বয়ে নিয়ে যাচ্ছিলেন। আব্বাস (রাযিঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বললেন, পাথর বহনের সুবিধার্থে তোমার লুঙ্গি কাঁধের উপর তুলে নাও। এরপর তিনি এরূপ করলেন। সাথে সাথেই তিনি (বেহুশ হয়ে) মাটিতে পড়ে গেলেন। আর তার উভয় চোখ আকাশের দিকে নিবদ্ধ হল। তারপর তিনি দাঁড়িয়ে বললেন, আমার লুঙ্গি আমার লুঙ্গি। এরপর তার লুঙ্গি পরিয়ে দেয়া হল। ইবনু রাফি তার রিওয়ায়াতে কাঁধের স্থলে ঘাড়ের উল্লেখ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৬২, ইসলামিক সেন্টারঃ)
وحدثنا اسحاق بن ابراهيم الحنظلي، ومحمد بن حاتم بن ميمون، جميعا عن محمد بن بكر، قال اخبرنا ابن جريج، ح وحدثني اسحاق بن منصور، ومحمد بن رافع، واللفظ، لهما - قال اسحاق اخبرنا وقال ابن رافع، حدثنا عبد الرزاق، - اخبرنا ابن جريج، اخبرني عمرو بن دينار، انه سمع جابر بن عبد الله، يقول لما بنيت الكعبة ذهب النبي صلى الله عليه وسلم وعباس ينقلان حجارة فقال العباس للنبي صلى الله عليه وسلم اجعل ازارك على عاتقك من الحجارة . ففعل فخر الى الارض وطمحت عيناه الى السماء ثم قام فقال " ازاري ازاري " . فشد عليه ازاره . قال ابن رافع في روايته على رقبتك . ولم يقل على عاتقك
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Menstruation
- Hadith Index
- #771
- Book Index
- 93
Grades
- -
