হাদিসসমূহ
#732
সহীহ মুসলিম - Menstruation
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম যা আমার এবং তার মাঝখানে থাকত। তিনি আমার থেকে আগে তাড়াতাড়ি করে ফেলতেন। তখন আমি বলতাম, আমার জন্যে একটু রেখে দিন, আমার জন্য একটু রেখে দিন। তিনি ['আয়িশাহ (রাযিঃ)] বলেন যে, তারা উভয়েই অপবিত্র অবস্থায় ছিলেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬২৩, ইসলামিক সেন্টারঃ)
وحدثنا يحيى بن يحيى، اخبرنا ابو خيثمة، عن عاصم الاحول، عن معاذة، عن عايشة، قالت كنت اغتسل انا ورسول الله، صلى الله عليه وسلم من اناء - بيني وبينه - واحد فيبادرني حتى اقول دع لي دع لي . قالت وهما جنبان
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Menstruation
- Hadith Index
- #732
- Book Index
- 54
Grades
- -
