হাদিসসমূহ
#607
সহীহ মুসলিম - Purification
মুহাম্মাদ ইবনু আল মুসান্না (রহঃ) ..... সালমান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুশরিকরা একবার আমাকে বলল, আমরা দেখছি তোমাদের সঙ্গী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সব কাজই শিক্ষা দেয়, এমনকি প্রস্রাব পায়খানার নিয়ম নীতিও তোমাদেরকে শিক্ষা দেয়! (জবাবে) তিনি বললেন, হ্যাঁ, তিনি আমাদেরকে নিষেধ করেছেন ডান হাতে শৌচ কাজ করতে, (ইস্তিঞ্জার সময়) কিবলামুখী হয়ে বসতে এবং তিনি আমাদেরকে আরো নিষেধ করেছেন গোবর অথবা হাড় দিয়ে ইস্তিঞ্জা করতে। তিনি বলেছেন, তোমাদের কেউ যেন তিনটি ঢিলার কম দিয়ে ইস্তিঞ্জা না করে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৪৯৮, ইসলামিক সেন্টারঃ)
حدثنا محمد بن المثنى، حدثنا عبد الرحمن، حدثنا سفيان، عن الاعمش، ومنصور، عن ابراهيم، عن عبد الرحمن بن يزيد، عن سلمان، قال قال لنا المشركون اني ارى صاحبكم يعلمكم حتى يعلمكم الخراءة . فقال اجل انه نهانا ان يستنجي احدنا بيمينه او يستقبل القبلة ونهى عن الروث والعظام وقال " لا يستنجي احدكم بدون ثلاثة احجار
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Purification
- Hadith Index
- #607
- Book Index
- 74
Grades
- -
