হাদিসসমূহ
#606
সহীহ মুসলিম - Purification
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... সালমান (রাযিঃ) হতে বর্ণিত। একদা তাকে বলা হল, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সকল কাজই শিক্ষা দেন; এমনকি প্রস্রাব-পায়খানার নিয়ম-কানুনও! তিনি বললেন, হ্যাঁ, তিনি আমাদেরকে নিষেধ করেছেন পায়খানা ও প্রস্রাবের সময় কিবলামুখী হয়ে বসতে, ডান হাত দিয়ে শৌচকার্য করতে, তিনটি টিলার কম দিয়ে ইস্তিঞ্জা করতে এবং গোবর ও হাড় দিয়ে ইস্তিঞ্জা করতে। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৪৯৭, ইসলামিক সেন্টারঃ)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو معاوية، ووكيع، عن الاعمش، ح وحدثنا يحيى بن يحيى، - واللفظ له - اخبرنا ابو معاوية، عن الاعمش، عن ابراهيم، عن عبد الرحمن بن يزيد، عن سلمان، قال قيل له قد علمكم نبيكم صلى الله عليه وسلم كل شىء حتى الخراءة . قال فقال اجل لقد نهانا ان نستقبل القبلة لغايط او بول او ان نستنجي باليمين او ان نستنجي باقل من ثلاثة احجار او ان نستنجي برجيع او بعظم
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Purification
- Hadith Index
- #606
- Book Index
- 73
Grades
- -
