হাদিসসমূহ
#7257
সহীহ বুখারী - Accepting Information Given by a Truthful Person
‘আলী (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ক্ষুদ্র সেনাদল পাঠালেন এবং এক ব্যক্তিকে তাঁদের ‘আমীর নিযুক্ত করে দিলেন। তিনি (‘আমীর) আগুন জ্বালালেন এবং বললেন, তোমরা এতে প্রবেশ কর। কতক লোক তাতে প্রবেশ করতে যাচ্ছিল। তখন অন্যরা বলল, আমরা তো (মুসলিম হয়ে) আগুন থেকে পালাতে চেয়েছি। অতঃপর তারা এ ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জানাল। তখন যাঁরা আগুনে প্রবেশ করতে চেয়েছিলেন তাদেরকে বললেনঃ যদি তারা তাতে প্রবেশ করত তাহলে ক্বিয়ামাত (কিয়ামত) পর্যন্তই সেখানে থাকত। আর অন্যদেরকে বললেনঃ আল্লাহর নাফরমানীর কাজে কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজে। [৪৩৪০] (আধুনিক প্রকাশনী- ৬৭৫০, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن زبيد، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، عن علي رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم بعث جيشا وامر عليهم رجلا، فاوقد نارا وقال ادخلوها. فارادوا ان يدخلوها، وقال اخرون انما فررنا منها، فذكروا للنبي صلى الله عليه وسلم فقال للذين ارادوا ان يدخلوها " لو دخلوها لم يزالوا فيها الى يوم القيامة ". وقال للاخرين " لا طاعة في معصية، انما الطاعة في المعروف
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7257
- Book Index
- 12
Grades
- -
