হাদিসসমূহ
#7242
সহীহ বুখারী - Wishes
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতিহীন সওম পালন করতে নিষেধ করলেন। সাহাবীগণ বললেন, আপনি বিরতিহীন সওম পালন করছেন? তিনি বললেনঃ তোমাদের কে আছ আমার মতো? আমি তো রাত কাটাই যাতে আমার প্রতিপালক আমাকে খাওয়ান ও পান করান। কিন্তু তারা যখন বিরত থাকতে অস্বীকৃতি জানাল, তখন তিনি তাদেরসহ একদিন, তারপর আর একদিন সওম পালন করলেন। তারপর তারা নতুন চাঁদ দেখতে পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি চাঁদ আরো (কয়দিন) পরে উদিত হত, তাহলে আমি অবশ্যই তোমাদের (সওম) বাড়াতাম। তিনি যেন তাদেরকে শাসন করছিলেন। [১৯৬৫] (আধুনিক প্রকাশনী- ৬৭৩৫, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، وقال الليث، حدثني عبد الرحمن بن خالد، عن ابن شهاب، ان سعيد بن المسيب، اخبره ان ابا هريرة قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال، قالوا فانك تواصل. قال " ايكم مثلي، اني ابيت يطعمني ربي ويسقين ". فلما ابوا ان ينتهوا واصل بهم يوما ثم يوما ثم راوا الهلال فقال " لو تاخر لزدتكم ". كالمنكل لهم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Wishes
- Hadith Index
- #7242
- Book Index
- 17
Grades
- -
