হাদিসসমূহ
#7241
সহীহ বুখারী - Wishes
আনাস (রাঃ) হতে বর্ণিত যে, (কোন এক) মাসের শেষভাগে নবী বিরতিহীন সওম রাখলেন এবং আরো কতিপয় লোকও বিরতিহীনভাবে সওম রাখল। এ সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পৌঁছলে তিনি বললেনঃ যদি আমার এ মাস প্রলম্বিত হত, তবুও আমি এভাবে বিরতিহীন সওম পালন করতাম। যাতে অধিক কষ্টকারীরা তাদের কষ্ট করা ত্যাগ করে। আমি তো তোমাদের মত নই, আমার প্রতিপালক আমাকে আহার করান এবং পান করান। সুলায়মান ইবনু মুগীরাহ আনাস (রাঃ)-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হুমায়দ-এর অনুসরণ করেছেন। [১৯৬১] (আধুনিক প্রকাশনী- ৬৭৩৪, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا عياش بن الوليد، حدثنا عبد الاعلى، حدثنا حميد، عن ثابت، عن انس، رضى الله عنه قال واصل النبي صلى الله عليه وسلم اخر الشهر، وواصل اناس، من الناس فبلغ النبي صلى الله عليه وسلم فقال " لو مد بي الشهر لواصلت وصالا يدع المتعمقون تعمقهم، اني لست مثلكم، اني اظل يطعمني ربي ويسقين ". تابعه سليمان بن مغيرة عن ثابت عن انس عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Wishes
- Hadith Index
- #7241
- Book Index
- 16
Grades
- -
