হাদিসসমূহ
#7036
সহীহ বুখারী - Interpretation of Dreams
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেনঃ একবার আমি নিদ্রিত ছিলাম। দেখলাম আমাকে পৃথিবীর ভান্ডারসমূহ দেয়া হয়েছে। আর আমার হাতে স্বর্ণের দু’টি চুড়ি রাখা হয়, যা আমার কাছে কষ্টকর মনে হল। আর আমাকে চিন্তায় ফেলে দিল। তখন আমাকে নির্দেশ করা হল, যেন আমি চুড়ি দু’টিতে ফুঁ দেই। তাই আমি ও দু’টিতে ফুঁ দিলাম (চুড়ি দু’টি উড়ে গেল)। আমি চুড়ি দু’টির ব্যাখ্যা এভাবে করলাম যে, (নবুয়তের) দু’জন মিথ্যা দাবিদার রয়েছে, যাদের মাঝখানে আমি আছি। সান‘আর বাসিন্দা (আলআনসী) ও ইয়ামামার বাসিন্দা (মুসায়লিমা)। [৩৬২১] (আধুনিক প্রকাশনী- ৬৫৪৭, ইসলামিক ফাউন্ডেশন)
حدثني اسحاق بن ابراهيم الحنظلي، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام بن منبه، قال هذا ما حدثنا به ابو هريرة، عن رسول الله صلى الله عليه وسلم قال " نحن الاخرون السابقون ". وقال رسول الله صلى الله عليه وسلم " بينا انا نايم اذ اوتيت خزاين الارض، فوضع في يدى سواران من ذهب، فكبرا على واهماني، فاوحي الى ان انفخهما، فنفختهما فطارا، فاولتهما الكذابين اللذين انا بينهما صاحب صنعاء وصاحب اليمامة
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7036
- Book Index
- 51
Grades
- -
