হাদিসসমূহ
#7035
সহীহ বুখারী - Interpretation of Dreams
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি স্বপ্নে দেখলাম যে আমি মক্কা থেকে এমন এক জায়গার দিকে হিজরাত করছি যেখানে খেজুর গাছ আছে। তখন আমার ধারণা হল, সেই জায়গাটি ‘ইয়ামামা’ অথবা ‘হাজার’ হবে। অথচ সে জায়গাটি হল মাদ্বীনাহ তথা ইয়াসরিব। আর আমি (স্বপ্নে) সেখানে একটি গরু দেখলাম। আল্লাহর কসম! এটা কল্যাণকরই। গরুর ব্যাখ্যা হল উহুদের যুদ্ধে (শাহাদাত প্রাপ্ত) মু’মিনগণ। আর কল্যাণের ব্যাখ্যা হল এটাই, যে কল্যাণ আল্লাহ্ আমাদের দিয়েছেন এবং সত্যের বিনিময় যা আল্লাহ্ বাদর যুদ্ধের পর আমাদেরকে প্রদান করেছেন। [৩৬২২] (আধুনিক প্রকাশনী- ৬৫৪৬, ইসলামিক ফাউন্ডেশন)
حدثني محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد، عن جده ابي بردة، عن ابي موسى، اراه عن النبي صلى الله عليه وسلم قال " رايت في المنام اني اهاجر من مكة الى ارض بها نخل، فذهب وهلي الى انها اليمامة او هجر، فاذا هي المدينة يثرب، ورايت فيها بقرا والله خير، فاذا هم المومنون يوم احد، واذا الخير ما جاء الله من الخير وثواب الصدق الذي اتانا الله به بعد يوم بدر
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7035
- Book Index
- 50
Grades
- -
