হাদিসসমূহ
#7021
সহীহ বুখারী - Interpretation of Dreams
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি ঘুমিয়ে ছিলাম। দেখলাম, আমি একটি কূপের কাছে আছি। আর এর নিকট একটি বালতি আছে। আমি কুপ থেকে পানি উঠালাম- যতখানি আল্লাহর ইচ্ছা ছিল। এরপর বালতিটি ইবনু আবূ কুহাফা নিলেন। তিনি কূপ থেকে এক বা দু’বালতি পানি উঠালেন। তার উঠানোতে কিছুটা দুর্বলতা ছিল। আল্লাহ্ তাকে ক্ষমা করুন। তারপর বালতিটি বেশ বড় হয়ে গেল। তখন তা ‘উমার ইবনুল খাত্তাব নিলেন। আমি কোন শক্তিশালী লোককে ‘উমারের মত পানি উঠাতে দেখিনি। অবশেষে লোকেরা তাদের পরিতৃপ্ত উটগুলো নিয়ে বাসস্থানে পৌঁছে গেল। [৩৬৬৪] (আধুনিক প্রকাশনী- ৬৫৩৫, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا سعيد بن عفير، حدثني الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، اخبرني سعيد، ان ابا هريرة، اخبره ان رسول الله صلى الله عليه وسلم قال " بينا انا نايم رايتني على قليب وعليها دلو، فنزعت منها ما شاء الله، ثم اخذها ابن ابي قحافة فنزع منها ذنوبا او ذنوبين، وفي نزعه ضعف والله يغفر له، ثم استحالت غربا، فاخذها عمر بن الخطاب، فلم ار عبقريا من الناس ينزع نزع عمر بن الخطاب، حتى ضرب الناس بعطن
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7021
- Book Index
- 38
Grades
- -
