হাদিসসমূহ
#7014
সহীহ বুখারী - Interpretation of Dreams
‘আবদুল্লাহ্ ইবনু সালাম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যেন আমি একটি বাগানে আছি। বাগানের মাঝে একটি স্তম্ভ। স্তম্ভের শিরোভাগে একটি হাতল। তখন আমাকে বলা হল, উপরের দিকে উঠ। আমি বললাম, পারছি না। তখন আমার কাছে একজন খাদিম আসল এবং আমার কাপড় গুটিয়ে দিল। আমি উপরের দিকে উঠতে উঠতে হাতলটি ধরে ফেললাম। হাতলটি ধরে থাকা অবস্থায় আমি জেগে গেলাম। তারপর এ স্বপ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বর্ণনা করলাম। তিনি বললেনঃ ঐ বাগান ইসলামের বাগান, ঐ স্তম্ভ ইসলামের স্তম্ভ, আর ঐ হাতল হল মযবুত হাতল। তুমি মৃত্যু অবধি ইসলামকে শক্তভাবে ধরে থাকবে। [৩৮১৩] (আধুনিক প্রকাশনী- ৬৫২৯, ইসলামিক ফাউন্ডেশন)
حدثني عبد الله بن محمد، حدثنا ازهر، عن ابن عون، ح وحدثني خليفة، حدثنا معاذ، حدثنا ابن عون، عن محمد، حدثنا قيس بن عباد، عن عبد الله بن سلام، قال رايت كاني في روضة، وسط الروضة عمود في اعلى العمود عروة، فقيل لي ارقه. قلت لا استطيع. فاتاني وصيف فرفع ثيابي فرقيت، فاستمسكت بالعروة، فانتبهت وانا مستمسك بها، فقصصتها على النبي صلى الله عليه وسلم فقال " تلك الروضة روضة الاسلام، وذلك العمود عمود الاسلام، وتلك العروة عروة الوثقى، لا تزال مستمسكا بالاسلام حتى تموت
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Interpretation of Dreams
- Hadith Index
- #7014
- Book Index
- 32
Grades
- -
