হাদিসসমূহ
#6956
সহীহ বুখারী - Tricks
ত্বলহা ইবনু ‘উবাইদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, এক এলোমেলো কেশধারী বেদুঈন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহ্ আমার উপর সালাত থেকে কী ফরজ করেছেন, তা বলে দিন। তিনি বললেনঃ পাঁচ বারের সালাত, তবে তুমি কিছু নফল পড়তে পার। সে বলল, আল্লাহ আমার উপর সওম থেকে কী ফরয করেছেন তা আমাকে বলে দিন। তিনি বললেনঃ রমযান মাসের সওম। তবে তুমি কিছু নফল আদায় করতে পার। সে বলল, আল্লাহ্ আমার উপর যাকাত থেকে কী ফরজ করেছেন সে সম্পর্কে আমাকে বলে দিন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামী হুকুম আহকাম সম্পর্কে জানিয়ে দিলেন। সে বলল, ঐ সত্তার কসম! যিনি আপনাকে সম্মানিত করেছেন, আমি নফল কিছু করব না। এবং আল্লাহ্ আমার উপর যা ফরজ করেছেন তা থেকে কমাবও না। তা শুনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি লোকটি এর উপর স্থির থাকে, তাহলে সফলকাম হয়েছে। যদি এ সত্যের উপর স্থির থাকে তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। (আধুনিক প্রকাশনী- ৬৪৭৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৮৬) কোন কোন মনীষী বলেন, একশ’ বিশটি উটের যাকাত হলো দু’টি হিক্কা। যদি যাকাত থেকে বাঁচার জন্য সে এগুলো স্বেচ্ছায় ধ্বংস করে ফেলে অথবা দান করে দেয় অথবা অন্য কোন বাহানা তালাশ করে যাকাত থেকে বেঁচে থাকার জন্য তাহলে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না।
حدثنا قتيبة، حدثنا اسماعيل بن جعفر، عن ابي سهيل، عن ابيه، عن طلحة بن عبيد الله، ان اعرابيا، جاء الى رسول الله صلى الله عليه وسلم ثاير الراس فقال يا رسول الله اخبرني ماذا فرض الله على من الصلاة فقال " الصلوات الخمس، الا ان تطوع شييا ". فقال اخبرني بما فرض الله على من الصيام قال " شهر رمضان، الا ان تطوع شييا ". قال اخبرني بما فرض الله على من الزكاة قال فاخبره رسول الله صلى الله عليه وسلم شرايع الاسلام. قال والذي اكرمك لا اتطوع شييا ولا انقص مما فرض الله على شييا. فقال رسول الله صلى الله عليه وسلم " افلح ان صدق ". او " دخل الجنة ان صدق ". وقال بعض الناس في عشرين وماية بعير حقتان. فان اهلكها متعمدا، او وهبها او احتال فيها فرارا من الزكاة، فلا شىء عليه
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Tricks
- Hadith Index
- #6956
- Book Index
- 4
Grades
- -
