হাদিসসমূহ
#6927
সহীহ বুখারী - Apostates
আবূ নু‘আয়ম (রহ.) ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদল ইয়াহূদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে প্রবেশের অনুমতি চাইল। (প্রবেশ করার সময়) তারা বলল ‘আস্সামু আলাইকা (তোমার মৃত্যু হোক)। তখন আমি বললাম, বরং তোদের উপর মৃত্যু ও লা‘নত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে ‘আয়িশাহ! আল্লাহ্ কোমল। তিনি সকল কাজে কোমলতা পছন্দ করেন। আমি বললাম, আপনি কি শুনেননি তারা কী বলেছে? তিনি বললেনঃ আমিও তো বলেছি ওয়া-আলাইকুম (এবং তোমাদের উপরও)। [২৯৩৫] (আধুনিক প্রকাশনী- ৬৪৪৬, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا ابو نعيم، عن ابن عيينة، عن الزهري، عن عروة، عن عايشة رضى الله عنها قالت استاذن رهط من اليهود على النبي صلى الله عليه وسلم فقالوا السام عليك. فقلت بل عليكم السام واللعنة. فقال " يا عايشة ان الله رفيق يحب الرفق في الامر كله ". قلت اولم تسمع ما قالوا قال " قلت وعليكم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Apostates
- Hadith Index
- #6927
- Book Index
- 9
Grades
- -
