হাদিসসমূহ
#6926
সহীহ বুখারী - Apostates
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ইয়াহূদী রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট দিয়ে গেল। আর বলল, আস্সামু আলাইকা। তার উত্তরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওয়া আলাইকা। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেনঃ তোমরা কি বুঝতে পেরেছ সে কী বলেছে? সে বলেছে, ‘আস্সামু আলাইকা’ (তোমার মরণ হোক)। তারা বলল, হে আল্লাহর রাসূল! আমরা কি তাকে হত্যা করব না? তিনি বললেনঃ না। বরং যখন কোন আহলে কিতাব তোমাদেরকে সালাম করবে তখন তোমরা বলবে, ‘ওয়া আলাইকুম’ (তোমাদের উপরও)।[1] [৬২৫৮] (আধুনিক প্রকাশনী- ৬৪৪৫, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا محمد بن مقاتل ابو الحسن، اخبرنا عبد الله، اخبرنا شعبة، عن هشام بن زيد بن انس بن مالك، قال سمعت انس بن مالك، يقول مر يهودي برسول الله صلى الله عليه وسلم فقال السام عليك. فقال رسول الله صلى الله عليه وسلم " وعليك ". فقال رسول الله صلى الله عليه وسلم " اتدرون ما يقول قال السام عليك ". قالوا يا رسول الله الا نقتله قال " لا، اذا سلم عليكم اهل الكتاب فقولوا وعليكم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Apostates
- Hadith Index
- #6926
- Book Index
- 8
Grades
- -
