হাদিসসমূহ
#6921
সহীহ বুখারী - Apostates
ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক লোক বলল, হে আল্লাহর রাসূল! আমরা কি জাহিলী যুগের কাজ কর্মের জন্য পাকড়াও হবো? তিনি বললেনঃ যে লোক ইসলামী যুগে সৎ কাজ করবে সে জাহিলী যুগের কাজ কর্মের জন্য পাকড়াও হবে না। আর যে ব্যক্তি ইসলাম কবুলের পর অসৎ কাজ করবে, সে প্রথম ও পরবর্তীর জন্য (উভয় সময়ের কৃতকর্মের জন্য) পাকড়াও হবে।[1] [মুসলিম ১/৫৩, হাঃ ১২০, আহমাদ ৩৬০৪, ৩৮৮৬] (আধুনিক প্রকাশনী- ৬৪৪১, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا خلاد بن يحيى، حدثنا سفيان، عن منصور، والاعمش، عن ابي وايل، عن ابن مسعود رضى الله عنه قال قال رجل يا رسول الله انواخذ بما عملنا في الجاهلية قال " من احسن في الاسلام لم يواخذ بما عمل في الجاهلية، ومن اساء في الاسلام اخذ بالاول والاخر
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Apostates
- Hadith Index
- #6921
- Book Index
- 4
Grades
- -
